২৫ জুন ২০২৬ - ১৪:৩৭
‘সবাই তোমাকে ঘৃণা করে’ নেতানিয়াহুকে ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দ্য নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা একটি নতুন বইয়ে ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশের তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।



মঙ্গলবার প্রকাশিত রেজিম চেঞ্জ নামক নতুন বইটিতে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনালাপের সময় ট্রাম্প এমন মন্তব্য করে।

ওই সময়ে তারা ২০ দফার গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন, যা ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছরের তীব্র লড়াইয়ের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষণা করেছিলেন।

বইয়ের তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েল বিমান হামলা চালানোর পর জ্যারেড কুশনার ইসরায়েলের ওপর মারাত্মকভাবে বিরক্ত হয়।

ওই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দিত হয়েছিল। চরম ক্ষোভ প্রকাশ করে কুশনার তখন তার এক সহযোগীকে বলেছিলে, আমি এর মধ্যে আর নেই। ইসরায়েলিরা পাগল হয়ে গেছে। তবে পরে সে বুঝতে পারে যে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই ইসরায়েলকে দিয়ে গাজা যুদ্ধ বন্ধ করা সম্ভব। এরপর কুশনার একটি শান্তি পরিকল্পনা তৈরি করেন। পরবর্তীতে ট্রাম্প এই পরিকল্পনাটি নেতানিয়াহুর কাছে উপস্থাপন করে।

উত্তপ্ত সেই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলে, বিবি, সবাই তোমার ওপর বিরক্ত। সব ইহুদি তোমার ওপর বিরক্ত। এমনকি এই ফোনালাপে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত।

ট্রাম্পের এই মন্তব্যটি মূলত কুশনার এবং উইটকফের দিকে ইঙ্গিত করে ছিল, যারা দুজনেই ইহুদি এবং ওই ফোনালাপে যুক্ত ছিলে। ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলে, তুমি এটা থেকে পিছিয়ে যেতে পারো না। ইসরায়েল এ যাবৎকাল যত বন্ধু পেয়েছে, তার মধ্যে আমিই সেরা। সবাই তোমাকে ঘৃণা করে, আর আমি তোমার পাশে দাঁড়িয়েছি। এই চুক্তিটি ইসরায়েলের জন্য দারুণ একটি সুযোগ।

Tags

Your Comment

You are replying to: .
captcha